পুলিশের সামনে অবৈধ ভাবে বালি বোঝাই ট্রাক চলছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ৩১ নং জাতীয় সড়কে। বালি উরে এসে পথচারিদের চোখে মুখে ঢুখছে। এতে অনেকেই দুর্ঘটনার কবলে পরছে। অসুবিধায় পরে স্থানীয়রা ক্ষুব্দ। কিন্তু পুলিশ প্রশাসনের কোন হুস নেই। ফলে বাধ্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছে স্থানীয়রা। বুধবার স্থানীয় একটি সংগঠনের কর্মীরা ইসলামপুরের শিবডাঙ্গী পাড়ায় বালি বোঝায় ট্রাক গুলিকে দাঁড় করিয়ে ত্রিপল দিয়ে ঢাকতে বাধ্য করে চালকদের।
ইয়ং ওয়েল ফেয়ার সোসাইটির সদস্য বাবন দাস বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ৩১ নং জাতীয় সড়কে চলাফেরা করতে হচ্ছে মানুষকে।
প্রশাসন এই বিষয়ে সম্পুর্ন উদাসীন। ফলে বাধ্য হয়ে আমরা পথে নামলাম। ৩১ নং জাতীয় সড়কে বেআইনি ভাবে বালি বোঝাই ট্রাক গুলি যে ভাবে চলছে। তাতে সাধারন মানুষ রাস্তায় চলার সময় চোখে মুখে সেই উড়া বালিগুলি ঢুকে পথ দুর্ঘটনার কবলে পরে। তাই মানুষকে বাঁচাতে বালি বোঝাই ট্রাকগুলিকে আটকে সতর্ক করে ইয়ং ওয়েল ফেয়ার সোসাইটি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3weMTfFKOxA